বিধাতার কোন অজানা বিধানে,
অক্ষমা স্ত্রী গর্ভ ধারণে,
ব্যাকুলিত হয় নারীর হৃদয় সন্তানে সেবিবারে -
'আনিদাও প্রিয়ে' কহেসে স্বামীরে
'তব শোনিতের শিশু পারো যেইকরে
শিশুর মাঝারে পাই গো তোমারে
আবার নতুন করে I
অশ্রুসিক্ত অন্ধ নয়নে
কহে সে প্রিয়ারে বাহু বন্ধনে,
'শুনেছো তো তুমি বৈদ্যের বাণী
সে আশা পু রিব কেমনে? '
কহে ধীরে বালা স্বামীরে চুমিয়া
'যদি পাও খুঁজি আর পরকিয়া
যেই অর্থের লাগি ধরিবে জঠরে
তব শুক্র শোণিত ভ্রুনে I
সেই টিউব বেবিরে লয়ে হৃদে আমি
পালিব যতনে তব গৃহে স্বামী
যদিও না ধরি আপন জঠরে
তুহে পাবো শিশু সনে I'
সেই বাণী শুনি পুরুষের মনে
জাগে নব আশা আশাহীন মনে
রত হয় খোঁজে অজানা রমনী
টিউব বেবীর লাগি i
অর্থ কষ্টে ছিলো এক বালা
সন্মতি দিল খেলিতে এ খেলা
ধরিবে জঠরে বেবী নয় মাস
দশ হাজার ডলার মাগি I
কাগজে কলমে হলো যে চুক্তি
যবে শিশু পাবে জঠর মুক্তি
দিতে হবে তারে পুরুষের করে
মানি চুক্তির দাবি I
অর্থকষ্ট অতি বড়ো দায়
দিশাহারা নারী হয়ে নিরুপায়
মানিলয় সেই চুক্তি পত্র
কাগছে কলমে সবই I
পুরুষ -নারীর দেহযোগ হীন
কৃত্রিম মাধ্যমে-
যেই যোগাযোগ আনে বিজ্ঞান
শুক্রের সাথে ভ্রুনেI
হয়নিকো সেথা মিলনের গান,
মিলেনি সেথায় পরনে পরান,
শিশু হবে সেথা পণ্য-পসরা
অর্থের প্রয়জনে I
ভাবেনি সে নারী অর্থতারণে
শিশু রবে তার সব হৃদিমনে
বেচাকেনা ধন নহে সে রতন
শিশু ও মাতায় নাহি ছেদ I
মাতৃগর্ভে শিশু দিনেদিনে
বাঁধে সে নারীরে হাজার বাঁধনে
ভাবে এবে সেই সংকিত নারী
হায় কেমনে সহিবে বিচ্ছেদ I
ক্রমশ আইলো সেই দিনক্ষণ
নয় মাস অবসানে,
শিশু কন্ঠের ক্রন্দন ধবনি
প্রবেশিলো মার কানে I
ধরি তারে বুকে অতি সযতনে,
হেরি প্রেমভরে আপাদ নয়নে
কোমল আঙ্গুল পরশির তার
হৃদরের সেই ধনে I
আইলো যে এবে চুক্তির দাবী
কঠোর কঠিন বাণী,
অর্থ বিনিময়ে দিতে হবে শিশু
সর্ত হবেনা হানি I
শিশুতে সে মায়ের নেই অধিকার
যদিও ধরেছে জঠরে তাহার
শুধিতে হবেগ ঋণের বোঝাটি
পন্য শিশুরে দানি I
শুক্রদাতা শর্তের জোরে
কহেসে নারীর লাগি
'মাগিবেনা কভু আর দর্শন
আমার শিশুর লাগি I'
কফে হতভাগিনী সেই কথা শুনি
আমিযে শিশুর গর্ভধারিনী
নয়মাস ব্যাপী ছিনু একযোগে
একদেহে মরে গাঁথা,
বাঁচিব কেমনে না হেরি শিশুরে
চাহি অধিকার ওরে দেখিবারে -
এটুকু দাবি কি পারেনা করিতে
টিউব -বেবির মাতা?
দুই পক্ষেরই লভি সমাচার
বিচারক এবে করিল বিচার
শিশু দর্শনে পেল অধিকার
গর্ভধারিনী মাতা I
সর্তানুক্রমে শিশু রক্ষণে
আজীবন কাল পালন পোষণে -
পেল অধিকার সেবিতে শিশুর
শুক্রদাতা সে পিতা I
- - - - - - - - - - - - - -
কবিতাটি সত্য ঘটনা অবলম্বনে লিখিত
মে ২, ১৯৮৭, ডুয়েট, নিউ ইয়র্ক
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem