যে সব কাজের উত্স হবে
বিশুদ্ধ আনন্দ -
সে কাজ যাবে সবার ঘরে,
মিত্রামিত্র সবার তরে,
আনবে সে কাজ প্রানের পরশ,
হৃদয়-আনন্দ I
স্বার্থ গন্ধহীন হবে কাজ,
রইবে না ভয় রইবে না লাজ,
সেথা নিখিলেরই সত্তা শুধু,
গাইবে গীতি ছন্দ I
ধর্ম সেথা কর্ম হবে,
শক্তি সেথা সহায় হবে,
অহং তখন কুসুম সম,
বিলাবে তার গন্ধ I
হৃদয় হবে বিস্তারিত,
বুদ্ধি হবে প্রসারিত,
মন যে তখন আপন তারে,
বাঁধবে গীতি ছন্দ -
তখন হৃদয় দুয়ার খুলবে সবার,
রইবেনা আর বন্ধ I
- - - - -
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem