ঝরা-পাতার গান Poem by Tushar Ray

ঝরা-পাতার গান

ওগো বাতাস তুমি বহো আজি
ধীরে ধীরে, ঝির ঝিরিয়ে,
পরবো তোমার সাথে ঝরে ঝরে,
সবুজ -অঙ্গ ভরা ঘাসের পরে I
ধরার কোলে ঝরে ঝরে, I

ঘাসেরে ঢাকবো রাঙ্গা কত রঙ্গে, I
হাসব খলখলিয়ে কত ঢঙে,
অঙ্গে মাখি ঘাসের রেনু,
নাচব মোরা রুনু ঝুনু,
ওগো থামাইয়ো না তোমার বেনু
ক্ষণেক তরে - একেবারে I
আজি দাওগো মোরে
যেতে ঝরে - উজার করে I
- - - - - - - - - - -

Wednesday, May 13, 2015
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Tushar Ray

Tushar Ray

Kolkata, India
Close
Error Success