হাতটি ধরে শিখাও মোরে
ধরতে তোমার তান I
তোমার সুরে সুর মেলাতে
ব্যাকুল আজি প্রাণ I
আমার ছোট একতারাতে
তাই দিতেছি টান I
পাখির ডাকে ঝর্ণা ধারায়
নদীর বুকে তারায় তারায়
যতই শুনি সুরের ধবনি
ততই জাগে প্রাণ I
যন্ত্র যোগে দক্ষ বিহীন
কাঁদছি সখা তাই নিশি দিন
হাতটি ধরে শিখাও মোরে
ধরতে তোমার তান I
পরান আমার ব্যাকুল সখা
শিখাও তোমার গান I
- - - - - - - - - - -
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem