পেয়ালা Poem by Tushar Ray

পেয়ালা

এইতো সেদিন ছিলগো হেথায়
পেয়ালা খানি পূর্ণ,
কালের কোপে বেতাল তালে
শুকিয়ে হলো শূন্য I

আপাত দৃষ্টে শূন্য যাহা-
শূন্য কিন্তু নয়গো তাহা,
রেশ আছে তার পেয়ালার গায়ে
রূপটি শুধুই ভিন্ন I

তাই শূন্যেরে আজ বরণ করি,
পুন একের পিঠে যাব জুরি,
তখন পুণ্য নুতন অর্থ পাবে
হয়ে পূর্ণতা নিমগ্ন i
ক্রমে শূন্য হবে শুন্যতাহীন
এক পেয়েলার জন্য I
- - - - - - - - - - - -

Saturday, May 16, 2015
Topic(s) of this poem: lifestyle
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Tushar Ray

Tushar Ray

Kolkata, India
Close
Error Success