ভুল পথের গান Poem by Tushar Ray

ভুল পথের গান

ভোলামন পথ দেখে চল স্থির করে
বেলা যে ওই গড়িয়ে গেল
শেষে আলোক যাবে লয় হয়ে
ভোলামন পথ দেখে চল স্থির হয়ে

তোর অস্থিরতা নষ্টের কারণ
তাই খনে খনে হয় পদস্খলন
তাই থামাও তোমার এই আচরণ
এবার ভেবে দেখো বসে স্থির হয়ে
আর মরিস নারে ঘুরে ঘুরে
ভোলামন পথ দেখে চল স্থির করে

তুই জীবন ভরে ঘুরে ঘুরে
জঞ্জাল যত জমিয়েচিস
তাদের হিসেব করে বিদায় দিলে
শেষে হাফ ছেড়ে তুই বাঁচিস
তাই বলছি তোরে করজোরে
একটু বসো স্থির হয়ে
ভোলামন পথ দেখে নাও স্থির করে
- - - - - - - - - - - - - - - -

Tuesday, May 19, 2015
Topic(s) of this poem: lifestyle
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Tushar Ray

Tushar Ray

Kolkata, India
Close
Error Success