ভুল করেনি এমন মানুষ নেইকো দুনিয়ায়,
ভুল দরিয়ায় কুল লভিতেই জ্ঞানের বিকাশ হয় I
ভুল না করে কেউ শিখেনা,
এই কথা তো সবার জানা,
তবু, ভুল করে ভুল সংশোধনে কেন এত ভয়?
ভুল স্বীকারে হৃদয় বাড়ে,
মনের বোঝা লাঘব করে,
তাই, ভুল করে ভাই ভুলের বোঝা করনা সঞ্চয় I
দুই ভাবের ভুল স্বীকার আছে:
সবার কাছে - আর নিজের কাছে;
প্রথমটিতেই আনেন বাধা অহং মহাশয় I
ভুল ঢেকে ভাই বড় হওয়া -
আর স্বীকার মেনে ছোট হওয়া.
এ'দুই মাঝে দ্বন্দ-দোলায় অহং লোভে জয় I
ওভাই ছোট হবার অঙ্গীকারে,
ভুলের বোঝা নাহি বাড়ে, ,
বরং অহংকারের অঙ্গহীনে জীবন বিকাশ হয় I
তাই ভুল করে ভুল স্বীকার মেনে জীবন কর জয়;
না হলে গো মাসুল দিতেই জীবন হবে ক্ষয় I
এই ধরনীর এইতো বিধান -
এই বিধান মাফিক কর অভিযান,
ক্রমে অভিমান হবে খান খান, যদি সত্য সহায় হও -
এই মহান মানব জীবন মাঝারে মৃত্যুরে করো জয় I
- - - - - - - - - - - - - - - - - - -
মার্চ ২৭, ১৯৯৬, ফিনিক্ষ, এরিজোনা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem