আজি জোছনায় প্রেমের প্লাবনে মেতে
মনটি আমার হারিয়ে গেল আকাশের আঙ্গিনাতে
স্নিগ্ধতা পানে হইল মত্ত্ব
বিকশিত করি পূর্ণ চিত্ত
চাতকের মত মিলায়ে গেল সে জোছনার সীমানাতে
স্নিগ্ধ আলোর বিহ্বলতায়
বাতাস মৃদুল দোলখেয়ে যায়
শিহরণ আনি গাছের শাখায় ভরিদিল চুম্ব্নেতে
সীমাহীন সেই সুদুর গগনে
ঘুরিফিরে মন অসীমের সনে
ধাইল বারতা হৃদয়ের কানে আবাহন সংগীতে
আজ ধরনীর পিপাসিত মন
প্রানভরি করে প্রেম সেবন
খুশির প্লাবনে হয়েছে মাতোয়া আপনার আপনাতে
ধরনীর কোলে কিংবা সুদূরে
দেখি সব বাঁধা আজি একসুরে
দেহ ও মনের সীমানা ছাড়ায়ে অব্যক্ত এক গীতে
- - - - - - - - - - - - - - - -
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem