ওগো অন্তরযামী Poem by Tushar Ray

ওগো অন্তরযামী

ওগো অন্তরযামী
আজি মনের মাঝারে বসেছি নীরবে
শুনিবারে তব বাণী
স্মপি দিয়ে মোর দেহ-মন-প্রাণ
তোমার চরণে লভিয়াছি স্থান
শুধু তব মুখাদেশ শুনিবার তরে
কাটাই দিবস যামী
যন্ত্রী হয়ে তুমি সবাকার মাঝে
খেলিতেছ খেলা নানা রুপসাজে
সেই বোধে আজি হইয়া দীপ্ত
তোমারি স্মরণ মানি

মোর খেলাপথে আসি বারবার
কয়েছিলে কথা হৃদয়ে আমার
আমিতো সেকথা শুনিনি কখনো
অবহেলি তব বাণী
সে খেলার নেশা নেই মোর আর
সেই ঘুমঘোর ছুটেছে আমার
তাই নয়নে আমার নয়ন রাখিয়া
আজি দাওগো আদেশ খানি
সদা তোমার প্রেমে রাঙায়ে রাখোগো
আমার চিত্ত খানি
- - - - - - -

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Tushar Ray

Tushar Ray

Kolkata, India
Close
Error Success