কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিনে Poem by Tushar Ray

কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিনে

এসেছিলে কবিগুরু দেবদূত সম
ওহে নিরুপম
সহস্র প্রানের শক্তিলয়ে
এই ধরা তলে
ঘুচাইতে মানবের জ্ঞানের দীনতা
ভ্রান্ত কুহেলি মনের ম্লান কলুসতা -
চেতনা আলোকরাশি ঢালি,
তোমার অমর কাব্যে সে আলোক উঠেছে উথলি
অগনিত মানবের মনে মনে
কোথাও বিজলীসম কোথাওবা অতি সঙ্গোপনেI I

ওগো বঙ্গরবি - -
তোমার গরবে মোরা সবাই গরবী
যে জ্যোতি ছড়ালে তুমি তব ছন্দেগানে
জ্যোতিস্ক হৈয়া সেযে বিভাসিছে নিখিলের প্রাণেI
বেদ উপনিসদের যতো কঠিন ধারণা
তোমার লেখনী স্পর্শে পাইলো চেতনা
অনিন্দিত ছন্দে বাঁধি সেই উপহারে
আনি দিলে সব ঘরে ঘরে
আজও তাই নত শির শতসহস্র জনে
লভিতে মহান বাণী ছুটে যায় তব কাব্য পানে I

যে সুর বাজালে ওগো তব একতারে
সে সুর আজি ঝংকারে
অসংখ হৃদয় তারে হয়ে একতান
তোমার স্মৃতিকে রাখি করি-অম্লান
সে গভীর ধ্বনি
আজ দিকে দিকে দেশে দেশে হয় প্রতিধ্বনি
জানাইতে সবাকারে একক সম্মান,
বুঝাইলে উদাত্ত সুরে
জাতি ধর্ম নির্বিশেষে সব মানবেরে
ক্ষুদ্র নহি দীন নহি মোরা সবে অমৃত সন্তান I
প্রতিটি মনের মাঝে যেই শক্তি খেলে নিশিদিন
স্থান কাল ভেদহীন অফুরন্ত বিরাম বিহীন
চাহে যবে প্রবেশিতে একমন অন্য মনভুমে
রস রচনার সুরু হয় সেইক্ষণে -

প্রেমানন্দে সেই রাজ্যে বিরাজিয়া কবি
গেখেগেলে গীতিমালা একেগেলে কতো ভাবছবি
অগনিত সেই ভাব অপূর্ব আবেশে
প্রকাশিছে বিশ্বজনের মনের আকাশে
ভেদাভেদ নাহি মানি সকলে পেয়েছে সেথা স্থান
তাই, বিশ্বকবি বলি সবে শ্রদ্ধাভরে জানায় প্রনাম I
- - - - - - - - - - - - - - - - - -

POET'S NOTES ABOUT THE POEM
Birthday Celebration of Poet Rabindranath Tagore
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Tushar Ray

Tushar Ray

Kolkata, India
Close
Error Success