কিরিং কিরিং ঘিড়িং ঘিড়িং উঠলো সবে তিড়িং বিড়িং
সাত সকালে এলার্ম বাজে জাগলো সবে যাবে কাজে
ছেলে মেয়ে স্কুলে যাবে তৈরী তাদের করতে হবে
সাজ সাজ রব উঠেছে হচ্ছে দেরী চলরে কাজে
কফি নিয়ে হাঁকিয়ে গাড়ী ছুটল অফিস তরিঘোরী
ঐযে কারা ওপাশ হতে ঢুকছে মোদের গাড়ির স্রোতে
হাইওয়ে যেন উপছে পরে সারি সারি গাড়ীর ভীড়ে
জোরে যাবার উপায় যে নাই
ঠিক তালেতেই চল গোঁসাই I
নাহলে গো ধাক্কা খাবে অনাসৃষ্টির সৃষ্টি হবে
সারি সারি লোকের মাথা
সেল ফোনেতে কইছে কথা
ওরা অফিস দেরী হচ্ছে দেখে কল-সাড়ছে গাড়ীর থেকে
হুকুম করা সময় চাওয়া স্টকের বাজার জেনে নেওয়া
ডেট-কে ডেকে বলতে হবে লাঞ্চে কোথায় খেতেযাবে
দিনকাল টা এমনি বলে সেলফোনেতে সবই চলে
যাবার পথে এমনি করে কিছু লোকে কর্ম সাড়ে
এরপরেতো অফিস গিয়ে পড়বে সবাই কাজের ভিড়ে
কর্ম শেষে বিকেল বেলা আবার বাড়ি ফেরার পালা
ফিরতে বাড়ি সন্ধ্যে হবে শেয়ার-বাজার খবর দেবে
খবর শুনেই খাবার পালা তার পরেতেই শোবার পালা
কেউ খেতে চায় শেষবার চা
এইতো সবার রোজনামচা
- - - - - - - - - - - - - - - -
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem