জুলাই পিছনে ফেলে দিন চলে আগস্টের পানে,
ক্লান্ত শিথিল পদে বহি রুক্ষ নিদাঘের তানে I
দিনের প্রখর তাপ রাতের পবন সাথে মিশে,
রচি যায় রুদ্রসুর রিক্তরসা মরুর আবেশে I
দিনের প্রখর রৌদ্রে দেহমনে জেগে উঠে জ্বালা,
রাতের নির্মম তাপে ঘুচে যায় সুনিদ্রার পালা I
অগ্নিদগ্ধ দেহ নিয়ে মরু চাহে উর্ধে ক্লিষ্ট মুখে,
যদিবা মেঘের দেখা পাওয়া যায় দূর অনিমিখে I
আশায় আশায় রহি মরুভূমি চলে সাধ্য ক্রমে,
শরতের স্বপন ছোঁয়া যেন তার অঙ্গবহি নামে I
শারদ স্বপন মাখা শান্ত সুদিনের,
পর্শনে ঘুচে যাবে ক্লান্তি-বোধ দগ্ধ নিদাঘের I
এই ভাবে ফুরাবে মাস স্বপনের জাল খানি বুনে,
হঠাথ দেখিবে শেষে শরতের রথে আছে থেমে I
- - - - - - - - - - - - - - - -
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem