আকাশ জুড়ে চলছে আজি ঘন মেঘের খেলা,
ফিনিক্ষ ভ্যালির চূড়ায় চূড়ায় ঘনায় সন্ধাবেলা I
তুব্তুবে মেঘ থরে থরে,
মন্দ তালে বেড়ায় ঘুরে,
অলস ভরে ঘুরে ঘুরে ভাসিয়ে আপন ভেলাI
ক্যামেল ব্যাকের গায়ে গায়ে
জলভরা মেঘ লঘুপায়ে
কেমন শোভাযাত্রা করে সাজিয়ে বরন্-ডালা I
জল-ভারে অবনতা
মেঘেরা কয় কি সে কথা
মরুর প্রাণে সেই বারতা জুড়ায় দহন জ্বালা I
ঘুরে ঘুরে সহজ প্রেমে,
থেমে থেমে আসছে নেমে,
মেঘের লীলা সঙ্গ করি ফাঁধতে নতুন খেলা I
মাটির মায়ার আলিঙ্গনে
নাচবে সে আজ মুক্ত প্রাণে
নদীর বুকে দুলে দুলে ধাইবে সাগর বেলা I
সাগর সাথে মিলন হলে,
আপন যাবে আপনি ভুলে,
এমনি ভাবে চপল মেঘের শেষ হবে পথ চলা I
আজি বসন্তের ওই শাখায় শাখায়
বৃষ্টি মাখা সন্ধা ঘনায়
পাখিরা যায় আপন কুলায় সঙ্গ করি খেলা I
আঁধার ধীরে জমাট বন্ধে ফুরায় দিনের পালা II
- - - - - - - - - - - - - -
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem