দেখেছি তারে আলো আঁধারে
আর রাতের গভীরে
পাখী জাগা প্রভাতের অরুনীমায় রন্জিত
সোনালী সকালের ঝলমলে রোদে স্নাত
ঝিকি মিকি নদীর মৃদুল তরঙ্গে কম্পিত
ভাঙ্গা ভাঙ্গা প্রতিচ্ছয়ার ভিতরে
বাদলা দিনের পাগলা বাতাসের সনে
দেখেছি ওকে সকৌতুকে দুলিতে কেমনে
জুড়াইয়া তান
কেমনে গাহিলো সেদিন বৃষ্টি ভেজা গান
মুক্ত আকাশের নীচে উন্মুক্ত প্রাঙ্গনে
চির মুক্ত সম ওযে বিরাজে কেমনে
আপনাতে-আপনে
ক্ষণে ক্ষণে সাজি কতো সাজ
সুন্দরী যুবতী সম করিছে বিরাজ
উন্নত গ্রীবায় মেখে নিলীমার রং
সোহাগিনী গরবিনী প্রেমেতে মগন
সেন্ট-লুইস আছে হেথা আর্চ সাথে লীন
রাধা যথা শ্যাম সাথে সদাই বিলীন
- - - - - - - - - - - - - -
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem