ওগো সেদিন তুমি এলে
ঝড়ের বেশে নটরাজের
নৃত্য তালে তালে
কোন সর্বনেশে সংশয়ে
মোর মনটি দিলে ভরে
আশা ছিল লাগব সেবায়
ওই চরণে তোমার পূজায়
তাই ফুলের রঙ্গে মন রাঙায়ে
গুনতে ছিলেম পলে
এমন কালে একি রুদ্র সাজে
এলে তুমি চিত্তে মনে সারা অঙ্গমাঝে
উড়িয়ে দিয়ে ঝরিয়ে দিলে
মোর অঙ্গজোড়া সকল ফুলে
দলে দিয়ে পদতলে
তব রুদ্রনৃত্য মাঝে
আমি ধুলার পরে নগ্ন দেহে
হটাত্ না পাই কুল
তুমি ফুটিয়ে কেন নিবে নাগো
তোমার পূজার ফুল
ক্ষনেই আবার বুঝিয়ে দিলে
স্থানটি দিয়ে পদতলে
আজি হৃদয়ে ওই চরণ দিয়ে
করলে তোমাতেই মশগুল
- - - - - - - - - - - - -
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem