মেঘে ঢাকা বৃষ্টি মাখা এমনি বাদল দিনে,
মন ময়ুরী মধুর মায়ায় নাচছে আপন মনে I
নাচছে পবন উথাল পাথাল,
তমাল বনে সারা সকাল,
বিহঙ্গের পুচ্ছনেড়ে নাচছে আপন মনে I
লেবু বনের মধু গন্ধে,
নাচে বাদল মধু ছন্দে,
স্নিগ্ধ সবুজ ঘাসের বুকে গোলাপ বকুল বনে I
আমার মন ময়ুরী নৃত্যরত এমনি মধুর দিনে I
কাছে দুরের পাহাড় যত,
দাঁড়িয়ে আছে দারীর মত,
তারাও যেন উধাও সবে কালো মেঘের কোনে I
মনে যে হয় মেঘের বুকে সবাই গেছে জমে I
ধু ধু মরুর বিরাট কোলে,
জমাট বেঁধে এই সকালে,
থাকে থাকে মেঘের মালা ঘুরছে আপন মনে I
ওদের নেইকো তারা নেই প্রয়োজন,
বিনা কাজের সব আয়োজন,
তাই সাগর বহে এসেছে গো খেলারই সন্ধানে I
মরুবুকের হাজার প্রাণী,
খাদ্য খাদক অভেদ মানি,
সবার সাথে খেলছে বাদল এক হয়ে এক প্রাণে I
সে যে আজি এসেছে গ পরান প্রিয়ার টানে I
আজি হিয়ার মাঝে লুকিয়ে থাকা
পরান প্রিয়া এসে,
সবার সাথে এক হয়ে ভাই
সবাই গেছে মিশে,
তাই আকাশ মাতাল বাতাস মাতাল-
নদী পাহাড় সবাই মাতাল - -
না-বলা সেই ছন্দগীতে,
ভরেছে সব প্রাণে I
হিয়া যে মোর পূর্ণ হলো এমনি বাদল দিনে I
- - - - - - - - - - - - - - -
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem