প্রথম দর্শনেতেই এরিজোনা ভালোবেসেছি,
তমাল তরুর ইসারাতেই বুঝতে পেরেছি I
তোমার সাথে জন্মভূমির মিলটা দেখেছি,
তাইতো স্নেহের ছায়া লভি ধন্য মেনেছি I
করবী আর খেজুর গাছের,
আগায় আগায় পাখির নাচের,
যে আয়োজন তার মাঝে গো তোমায় চিনেছি I
তোমার কমল ছায়া লেগে,
চিত্ত যে মোর উঠলো জেগে,
সেই কমল নিবিড় আলিঙ্গনে বিভোর হয়েছি I
চক্ল্রাকারে ঋতু চলে,
আবর্তনের তালে তালে,
ফুল ও ফলের আগমনে তোমার নৃত্য দেখেছি
শীর্ণা নদীর কোলটি বেয়ে।
পশু পাখি যায় গো নেয়ে
তখন ভাগিরথী নদীর সাথে মিলটা দেখেছি I
কালবোশেখির ঝড়ের মতো,
যবে, মেরুর বালু-নৃত্যে মাতো,
হারিয়ে যাওয়া বাংলা মায়ের আভাস পেয়েছি I
প্রথম দর্শনেতেই এরিজোনা ভালোবেসেছি,
তমাল তরুর ইসারাতেই বুঝতে পেরেছি I
তোমার সাথে জন্মভূমির মিলটা দেখেছি,
তাইতো স্নেহের ছায়া লভি ধন্য মেনেছি I
- - - - - - - - - - - - - -
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem