স্বপ্নের ভেতর
অনেক অনেক স্বপ্ন দেখি আমি।
দেখি
ঐশ্বরিক সিংহাসনে বিরাজমান
শ্রীমান ঈশ্বর
আর সম্মুখে আসীন চিত্রগুপ্ত
আদি অন্তহীন চিঠি হাতে।
দেখি
ঈশ্বরের চোখে দুঃস্বপ্ন।
ভয়ানক কালো ছায়া তার চোখে
ললাটে গভীর ভাঁজ।
ওদিকে গেয়ে উঠে
সানাইয়ের সুর
সঙ্গে
মৃদঙ্গ দুন্দুভি ডমরু।
নীল আলো ভেদি
জেগে উঠে সুনীল নিতম্ব
উন্মুক্ত নাভি
সুউচ্চ বক্ষদেশ।
চিনি ওদের-
ঊর্বশী অপ্সরা!
শ্রীমতী দেব ভোগ্যা ওরা।
মর্ত্যের মানব থেকে
অনেক অনেক দূরে ওরা।
অথচ কোন দেবতা কখনো
জিজ্ঞেস করে না-
কি চায় ওরা?
কর্ম্মহীন লম্পট দেবতা?
অথবা শ্রমজীবী মানুষ?
এত অন্ধকার দেবলোকে
মর্ত্যলোকে;
তো ঈশ্বর দুঃস্বপ্ন দেখবেন না?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem