বুকে সুগন্ধ
ঠোঁটে জবা রঙ
উন্মুক্ত নাভিতে ভুরভুরে আতর-
বসে আছে
শ্রীমতী প্রবঞ্চণা।
বুকের নেশাতে এমন সুগন্ধ তার
অবজ্ঞা করবে
এমন সাধ্য কার?
মূর্খরা
দিনের আলোতে হুমড়ি খেয়ে পড়ে।
পন্ডিতরা পড়ে
ঘোমটা ঢেকে
রাতের আঁধারে।
শ্রীমতী প্রবঞ্চণার নাগর যারা
পৃথিবীর রাজা তারা।
আমার বাপ
তোমার শ্বশুর
নগেন মাস্টারের চৌদ্দপুরুষ
সবাই তাদের অনুগামী।
প্রবঞ্চনার বুকে মাথা রেখে যারা
শ্রেষ্ঠত্বে উন্নীত হতে চায়
জানি, তাদেরকে শু(-) রের বাচ্চা বলে না।
বলে, চরিত্রহীন।
এবং চরিত্রহীনদের একটাই জাতি-
চরিত্রহীন।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
Hi Arun, welcome to the world of Poetry, PoemHunter. But, sorry, I don't read Bongla. Can you share a translation in Hindi or English please. Thank You.