অদ্ভুত এক উন্নয়নে ছেয়ে গেছে দেশ (Amal) Poem by Arun Maji

অদ্ভুত এক উন্নয়নে ছেয়ে গেছে দেশ (Amal)

অদ্ভুত এক উন্নয়নে
ছেয়ে গেছে দেশ।

যুবতী নারীর শয্যায় ছেলে ঢোকানো
এও এক উন্নয়ন।
গাছের ডালে ঝুলছে যুবকের দেহ
এও এক উন্নয়ন।
পনেরো লাখে স্কুলের চাকরি
এও এক উন্নয়ন।
সারদা নারদায় তোলাবাজি
এও এক উন্নয়ন।
প্রশাসন লেলিয়ে ক্ষমতা দখল
এও এক উন্নয়ন।
বিপরীত বিশ্বাসীকে পিটিয়ে খুন
এও এক উন্নয়ন।

পরিকাঠামো গড়ছে ওরা
বাড়ছে এমন অনেক উন্নয়ন।

অদ্ভুত এক উন্নয়নে ছেয়ে গেছে দেশ (Amal)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success