আহাঃ কি সুন্দর আলোতে ঢেকে গেছে এ দেশ (Amal) Poem by Arun Maji

আহাঃ কি সুন্দর আলোতে ঢেকে গেছে এ দেশ (Amal)

আহাঃ কি সুন্দর আলোতে
ঢেকে গেছে এ দেশ!

মানুষের হিংস্রতা দেখে
শুকুন লজ্জা পায়।
পন্ডিতের অন্ধত্ব দেখে
নিশুতি রাত লজ্জা পায়।

কি সুন্দর সব মনোরম দৃশ্য!
বৃদ্ধা নারীকে ডাইনি অপবাদে
পিটিয়ে খুন করে এরা।
শিশুকে, চোর অপবাদে।

টেবিলের তলায় চরিত্র কেনার যৌতুক
কাগজে মোড়া চরিত্র বেচার উপহার!
আহাঃ আহাঃ কি সুন্দর সব দৃশ্য!

ভেসে যাচ্ছে দেশ
উন্নয়নের বন্যায়।
যেমন ভেসে যায় চরিত্র
পতিতা নারীর
নগ্ন নরম বুকের ছোঁয়ায়!

চক্ষু মুদ্রিত লজ্জা
নির্বাক বিবেক
পঙ্গু বুদ্ধি
আহাঃ কি সুন্দর আলোতে
ঢেকে গেছে এ দেশ!

© অরুণ মাজী
Painting JWG

আহাঃ কি সুন্দর আলোতে ঢেকে গেছে এ দেশ (Amal)
Wednesday, November 23, 2022
Topic(s) of this poem: poetry
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success