স্মৃতির সিন্দুকে
চুপি চুপি সিঁদ কাটে কে?
কে? কে ওখানে?
নাম নেই?
নাম আর থাকবে কেন?
নিঃস্ব যুবকের
সবেধন নীলমনি একটুকরো হৃদয়
সেই সম্বলটুকু
নির্লজ্জ্যের মতো চুরি করতে
একটু লজ্জা হয় না তোমার?
চোখ মেলে চেয়ে রয়-
নিশুতি রাত, মৌন চাঁদ, লজ্জিত জ্যোৎস্না।
কল্কের মধ্যে যৌবন ভরে
প্রেমের আগুন দিয়ে
আয়ু পুড়ায় কে?
কার এতো আকণ্ঠ মৃত্যুর বাসনা?
নাভিতে আগুন জ্বেলে
ঈষৎ উন্মুক্ত বুকে, রামধনু রঙ স্বপ্ন এঁকে
স্মৃতির সরণীতে
হেসে হেসে হেঁটে যায় কে?
কে? কে যায় ওখানে?
নাম নেই?
ওহঃ তুমিই সেই মালবিকা?
কেমন মানুষ তুমি?
নিঃস্ব প্রেমিকের
সবেধন নীলমনি একটুকরো স্বপ্ন
সেই সম্বলটুকু
নির্লজ্জ্যের মতো চুরি করে পালাতে
একটু লজ্জা হয় না তোমার?
একা একা গেয়ে যায়
হৃদয় স্বপ্ন যৌবনের আধভাঙা বাঁশি।
আঙুলের ফাঁকে
জীবন ভরে
দুঃখের আগুন দিয়ে
আয়ু পুড়ায় কে?
কোন উন্মত্ত যুবকের
আকণ্ঠ এই মৃত্যু পিপাসা?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
beautiful poem penned on love lorn lover /// who? who is there? Oh; a love lorn lover love filter is in dry summer cloudy girl behind the blueness across the curtain of sky solitude living The Sun is peeping who? who is there? Oh; a love lorn love