উন্মাদ ও তিন ছিলিম গাঁজা (Amal) Poem by Arun Maji

উন্মাদ ও তিন ছিলিম গাঁজা (Amal)

এই যে অস্তমিত সূর্য
পরণে যার গোধূলি বর্ণ শাড়ি
এর কোন অর্থ নেই।

সিঁথিতে সিঁদুর পরে
আয়নার সামনে দাঁড়িয়ে সদ্য বিবাহিতা
সুন্দরী যে যুবতী-
ব্লাউজের অর্দ্ধেকটা খুলে-
কি দেখে সে?

নাহঃ স্তনবৃন্তে কোন আঙুলের ছাপ নেই।
গতরাতের এক পৃথিবী উচ্ছ্বাস
কোথাও একটু লেগে নেই।
না ঠোঁটে। না নাভিতে।
না নিতম্বের সন্ধিস্থলে।

"বৌ মা, তোমার শ্বশুর মশায়কে
এক কাপ চা বানিয়ে দাও।"
এক পলকে স্বপ্ন থেকে জেগে উঠে
যুবতী ভার্যা।

ভাঙা ভাঙা স্বপ্ন থেকে
স্বপ্নভঙ্গের বেদনা বুকে
ঘনঘন জেগে উঠার নাম জীবন।

জীবনে যে কতটা অর্থহীন
মানুষ যখন তা বুঝে
তখন তার আয়ুর ঘড়িতে
এগারোটা ঊনষাট মিনিট সাতান্ন সেকেন্ড।

হৃৎপিণ্ড নামের ছিটকিনিতে বিষাক্ত মরচে
ভাগ্য নামের কড়ি কাঠে নিষ্ঠুর উইপোকা
আনন্দ নামের উদ্বায়ী কর্পূরটা
দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায়- ১ মিমি x ১ মিমি x ১মিমি।

তবুও খামোকা লড়াই করে যাচ্ছে-
আমার পাড়ার নগেন মাস্টার পেন্তীর মা
নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প
মালবিকা আর ফোরটোয়েন্টি অমল।

আকবর বাদশার
সুন্দর গোঁফযুক্ত মুখের উপর
এইমাত্র- এক পা তুলে মুতে দিলো
পরিচয়হীন
রাস্তার এক ফেতি কুত্তা।

দেখ জগাই দেখ
হামজাদারা এজন্যই নাকি
ইতিহাসে ঠাইঁ পেতে চাই!
হাসি পায় রে জগাই, হাসি পায়।

দে শালা, তিন ছিলিম গাঁজা।

© অরুণ মাজী

উন্মাদ ও তিন ছিলিম গাঁজা (Amal)
Saturday, January 5, 2019
Topic(s) of this poem: life,love,pain
COMMENTS OF THE POEM
???????? ???? 05 January 2019

দুর্দান্ত

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success