উন্মাদ ও আকাশ (Amal) Poem by Arun Maji

উন্মাদ ও আকাশ (Amal)

কি আছে আমার হে আকাশ
কি আছে আমার?

যা কিছু ছুঁতে পারি
বুকে ধরতে পারি
তারা কিছুই আমার নয়
কেউই আমার নয়।

তারা সবাই আমার ক্ষণিকের অতিথি।
এসেছে আলো করে
চলে যাবে
আমাকে এক পৃথিবী অন্ধকারে নিমজ্জিত করে।

আমার সত্যিকারের যদি কেউ থাকে
কিছু থাকে
তা হলো
তুমি গোধূলি পাহাড় ঝর্ণা নদী।

তোমরাই আমার প্রকৃত বন্ধু
প্রকৃত সম্পদ।
আমার বুক থেকে
তোমাদেরকে
কেউ
কখনো কেড়ে নিতে পারবে না।

© অরুণ মাজী

উন্মাদ ও আকাশ (Amal)
Tuesday, January 8, 2019
Topic(s) of this poem: friendship,solitude
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success