অমল মালবিকা আর একাকীত্ব (Amal) Poem by Arun Maji

অমল মালবিকা আর একাকীত্ব (Amal)

Rating: 5.0

ঘুম আসে না।
স্মৃতি নামের দুষ্টু দামাল ছেলেগুলো
কেবলই রাত জেগে হুল্লোড় করে।
বাঁশি বজায়। খালি গায়ে নদীতে ঝাঁপ দেয়।
নিজেদের মধ্যে কারনে অকারনে
গুঁতোগুঁতি করে।

নিদ্রাহীন আমি। নিদ্রাহীন রাত।
ঘুম আসে না।
স্বপ্নের মধ্যে আর এক স্বপ্নের মহড়া
কথার মধ্যে অসংখ্য কথার বিনুনি
বিষাদের মধ্যে অবসাদের কীর্তন খঞ্জনি
অভিমানের বুকে অভিমানের কলধ্বনি।

কার যেন আসার কথা ছিলো?
কার? কি নাম তার?
কার যেন আমাকে
আদুরে গলায় একটু ডাকার কথা ছিলো?
কে? কে সে?

ডাকে নি। একবারও ডাকে নি।
কেন ডাকে নি?
এতোই কি ঘৃণ্য অপাঙতেয় আমি?

বৃষ্টি পড়ে। পাতা নড়ে।
ক্ষণে ক্ষণে বুকের মধ্যে
খসখস করে অসংখ্য স্মৃতি ঝরে পড়ে।
যেমন করে
নিদ্রিত দুর্বার উপর শিশির ঝরে
অনাহুত যৌবনের উপর মৃত্যু ঝরে।

খলখল করে হেসে উঠে কে?
কে? কে তুমি এলোকেশী
আনমনে বারান্দায় দাঁড়িয়ে?
তোমার তো আসার কথা ছিলো না-
আজ! এমন অসময়ে!
কেন এলে? বলো, কেন এলে?

বিষাদ বুকে ঘর বেঁধে
বেশ তো ছিলাম আমি।
হতাশার সাথে লুকোচুরি খেলে
বেশ তো ছিলাম আমি।
আশার ছদ্মবেশে তুমি কেন এলে?

আমি কি বেঁচে আছি?
বেঁচে থাকলে তো অভিমান হতো!
এতো দুঃখ। এতো ঘৃণা। এতো প্রেমহীন জীবন।
এতো নারী স্পর্শহীন একাকীত্ব
বেঁচে থাকলে একটু অভিমান হতো না?

নাহঃ নাহঃ বেঁচে নেই।
আমি বেঁচে নেই।
প্রেমহীন স্পর্শহীন স্বপ্নহীন
হতভাগ্য প্রেমিকদের বেঁচে থাকতে নেই।

© অরুণ মাজী

অমল মালবিকা আর একাকীত্ব (Amal)
Thursday, January 10, 2019
Topic(s) of this poem: loneliness,lonely,love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success