অমল মালবিকা আর এক বুক শূন্যতা (Amal) Poem by Arun Maji

অমল মালবিকা আর এক বুক শূন্যতা (Amal)

Rating: 5.0

​আত্মা কাঁদছে। হৃদয় তড়পাচ্ছে।
চোখ দুটো হন্যে হয়ে
তোমায় খুঁজছে।

কতদিন? এমনি করে কতদিন আর
তড়পে তড়পে মরবো মালবিকা
কতদিন আর তড়পে তড়পে মরবো?

ইচ্ছে তো হয়-
এখুনি আসি তোমার কাছে।
একটু কথা বলি তোমার সাথে।
একটু অমল ডাক শুনি
তোমার কণ্ঠে।

কিন্তু আমার অদৃষ্ট?
আসতে চাইলেও আসতে পারি না গো
আসতে চাইলেই আসতে পারি না।
আমি বলতে চাইলেও বলতে পারি না
ছুঁতে চাইলেও ছুঁতে পারি না।

তুমি বলেছো-
আমি নাকি অসহ্য। বিরক্তিকর।
যন্ত্রণাদায়ক।

না গো না।
তোমার কষ্ট হবে এমন কিছু করবো না।
মরবো। আমি নীরবে
দগ্ধে দগ্ধে মরবো।

তোমার জীবনে
আমার অনুপস্থিতি প্রমাণ করুক
আমি, কতটা সুখ চাই তোমার।
আমার হৃদয়ের আর্তনাদ প্রমাণ করুক
তুমিহীনতায় কতটা শূন্য আমার বুক।
আমার আত্মার ক্রন্দন প্রমাণ করুক
কত গভীর ভালোবাসি তোমায়।

ভালো না বাসতে পারো।
একটু ঘৃণা তো করতে পারো।
আদর না করতে পারো
একটা থাপ্পড় তো মারতে পারো।

ঘৃণা করো গো একটু ঘৃণা করো।
আকাশের মতো বিশাল করে ঘৃণা করো
সমুদ্রের মতো গভীর করে ঘৃণা করো।
তোমার দেওয়া ঘৃণাকেই ভাববো
তোমার প্রেমের অমৃতজাত
ভালোবাসা।

কষ্ট গো বড় কষ্ট এ বুকে।
ইচ্ছে তো করে
এখুনি, এখুনি আসি তোমার কাছে।

কিন্তু না। আর কখনো আসবো না।
মরবো। আমি নীরবে
রগড়ে রগড়ে মরবো।

© অরুণ মাজী
Painting: Amit Bhar

অমল মালবিকা আর এক বুক শূন্যতা (Amal)
Saturday, January 26, 2019
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
??????? ???????? 27 January 2019

যোদ্ধারা মরে না শেষ পর্যন্ত লড়াই করে।

1 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success