অমল মালবিকা ও আকাশের চাঁদ (Amal) Poem by Arun Maji

অমল মালবিকা ও আকাশের চাঁদ (Amal)

Rating: 5.0

চাঁদ দেখেছো মালবিকা
দেখেছো কি স্নিগ্ধ শীতল প্রশান্ত সে?

আমি চাঁদ নই।
যৌবনের আগুন আর জীবনের কাঁটা
আমার ক্ষুদ্র বুকে।
স্নিগ্ধ শীতল চাঁদ
আমি হবো কি করে?

অথচ চাঁদ না হলে
ভালো প্রেমিক কেউ হয় না।
অসহনীয়কে সহন করতে যে পারে না
শাশ্বত প্রেমিক সে হবে কি করে?

প্রেমিক হতে পারবো না বটে
তাবলে
ভালো কি তোমাকে বাসি নি?
বেসেছি।
রাত দিনের স্বপ্ন জুড়ে ভালোবেসেছি
হৃদয় আত্মার কল্পনা জুড়ে ভালোবেসেছি।

ভালোই কেবল বেসেছি।
কিন্তু ভালোবাসা পেয়েছি কি?
কবে? কখন পেয়েছি?

কথা বললেই
চাঁদের সাথে তুলনা করে, তুমি
খোঁচা দাও আমাকে।
কিন্তু আমি তো চাঁদ নই
আমি ভুল ভ্রান্তি ভরা রক্ত মাংস ঢাকা
মরণশীল পৃথিবীর মানুষ।
আমি ভুল করি। ঠিকও করি।
ভালোবাসি। ঘৃণাও করি।

একজন রক্ত মাংস ঢাকা
মরণশীল পৃথিবীর মানুষকে
তুমি আকাশের চাঁদ চাইবে কেন?

© অরুণ মাজী
Painting: JWG

অমল মালবিকা ও আকাশের চাঁদ (Amal)
Saturday, March 2, 2019
Topic(s) of this poem: love,relationship
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success