সেদিন কে ডাকবে তোমায়? (Amal) Poem by Arun Maji

সেদিন কে ডাকবে তোমায়? (Amal)

Rating: 5.0

শব্দের মধ্যে শব্দ বুনে
রঙিন সোয়েটারে সেজে আছি আমি।
যদি ডাকো!
গোপনে বা প্রকাশ্যে
অন্তত একবার যদি ডাকো!

ডাকো নি।
একবারও ডাকো নি।

অথচ আমি?
কত কতবার ডেকেছি তোমাকে।

স্বপ্নের পথে নিঃসঙ্গ হাঁটতে হাঁটতে
তোমার রুদ্ধ দ্বারে ধাক্কা দিয়েছি আমি।
নদীর চরে আঁকিবুঁকি স্বরে
তোমার নাম ডেকেছি আমি।
নিঃসঙ্গ বিকেলে বারান্দায় বসে
আনমনা নামের সুরে ডেকেছি আমি।
হৃদয়ের অব্যক্ত ধ্বনি দিয়ে
হেঁকে হেঁকে ডেকে গেছি আমি।

শুনতে পাও নি? এত এত ডাক
একবারও শুনতে পাও নি?

কি খুঁজছো তুমি?
হৃদয় হয়ে আরেক হৃদয়ের ডাক
শুনতে পাও নি,
কোন প্রত্যাশার জগতে
আনিমজ্জিত ডুবে আছো তুমি?
হৃদয় হয়ে আরকে হৃদয়ের সুর
বুঝতে পারো নি,
কোন আত্মঘাতী আত্মশ্লাঘার স্রোতে
ভেসে আছো তুমি?

সবই ফুরোবে গো
একদিন সবই ফুরোবে।
ফুরোবে জীবন। ফুরোবে যৌবন।
ফুরোবে ভালোবাসা।
ফুরোবে তোমার ডাক শুনার
আমার আকণ্ঠ আকাঙ্খা।

ঈশ্বর সহায় হোক তোমার।
একদিন যেন
আমার ডাক শুনতে
চোখের জল ফেলতে না হয় তোমায়।

কিন্তু যদি হয়?

সেদিন যে ডাক ফুরোবে আমার।
প্রেমের চিতাতে
অভিমানের স্ফুলিঙ্গ যদি
পুড়িয়ে দেয় হৃদয় মথিত ডাক আমার?

কে ডাকবে তোমায়?
সেদিন কে ডাকবে তোমায়?
অভিমানের আগুনে পুড়ে
মৃত যদি আমি
সেদিন কে ডাকবে তোমায়?

© অরুণ মাজী

সেদিন কে ডাকবে তোমায়? (Amal)
Monday, March 25, 2019
Topic(s) of this poem: love,passion
COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 25 March 2019

কি খুঁজছো তুমি? হৃদয় হয়ে আরেক হৃদয়ের ডাক শুনতে পাও নি, কোন প্রত্যাশার জগতে আনিমজ্জিত ডুবে আছো তুমি? হৃদয় হয়ে আরকে হৃদয়ের সুর বুঝতে পারো নি, কোন আত্মঘাতী আত্মশ্লাঘার স্রোতে ভেসে আছো তুমি? ....thrilling expression. Besutiful poem shared amazingly.

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success