আকাশ একটু ভালোবাসা দেবে? (Amal) Poem by Arun Maji

আকাশ একটু ভালোবাসা দেবে? (Amal)

Rating: 5.0

আকাশ
একটু ভালোবাসা দেবে?
মেঘ বৃষ্টি রোদ্দুর তো কত দাও তুমি!
একটু ভালোবাসা দেবে?

দাও না গো।
প্রাণটা বড় আয় ঠায়।
পূর্ণ গৃহে সবই শূণ্য
সম্পদ মাঝে সবই অসাড়
জনারণ্য মাঝে ভীষণ একাকী।
সবই আছে
অথচ কিছুই নেই।
হৃদয় আছে, স্পন্দন নেই
দাঁত আছে, হাসি নেই
সুঠাম দেহ আছে, বুকে বল নেই।
পূর্ণতা মাঝে
দিনদিন কেমন শূণ্য হয়ে যাচ্ছি।

আকাশ
একটু ভালোবাসা দেবে?
দাও না গো।
কতদিন হলো
কেউ ভালোবাসে নি আমাকে।
কতদিন হলো
"অমল, আমার অমল" বলে
কেউ ডাকে নি আমাকে।
ডাকবে? তুমি ডাকবে?
ডাকো না গো। একবার ডাকো।
নিঃশব্দে অন্তত একবার ডাকো।

ঠাম্মা ছিলো
সে কত কত ডাকতো।
দিদিটা ছিলো
সেও কত কত ডাকতো।
আজ আর কেউ ডাকে না গো
আজ আর কেউ ডাকে না।

কেমন যেন ছিন্ন হয়ে গেছি।
বড় হবো বলে
নিজের শিকড় থেকে ছিন্ন হয়ে গেছি।
আজ আমার
শাখা প্রশাখা ফুল আছে
শিকড় নেই।
আপন সাফল্যের বোঝা
নিজের কাছেই বড় যন্ত্রণা হয়ে গেছে।
সকলেই
আমাকে ভর করে ঝুলছে;
অথচ আমারই শিকড় নেই।
না জানি,
টালমাটাল হয়ে
কবে উল্টে পড়বো আমি।

আকাশ
মেঘ বৃষ্টি রোদ্দুর তো কত দাও তুমি!
একটু ভালোবাসা দেবে?

© অরুণ মাজী

আকাশ একটু ভালোবাসা দেবে? (Amal)
Sunday, April 14, 2019
Topic(s) of this poem: emptiness,love
COMMENTS OF THE POEM
??????? ???????? 14 April 2019

এতদিন তো মালবিকা ছিলো এখন আবার আকাশ চালিয়ে যান

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success