অমল - মালবিকা = এক পৃথিবী যন্ত্রণা (Amal) Poem by Arun Maji

অমল - মালবিকা = এক পৃথিবী যন্ত্রণা (Amal)

Rating: 5.0

তোমার কাঁকনধ্বনি মিলিয়ে গেলেই
জমে মেঘ
ঝরে মুষলধারে বৃষ্টি।

কেনই বা আসো
আর কেনই বা যাও।
যাওয়ার সময় হৃদয়টা ছিঁড়ে দিয়ে যাও।
বুকটা পিষে দিয়ে যাও।

একাকী আমি। একাকী রাত।
ভিজে চোখ। চাপা বুক।
খোলা জানালা। চাঁদের আবছা আলো।

হটাৎই খড়খড় করে আওয়াজ ভেসে আসে।
কে? কে ওখানে?
মালবিকা? তুমি?
জানালার ধারে কি করছো?

খোলা জানালা বেয়ে বয়ে যায়
ঈষৎ ঠান্ডা হাওয়া।
হটাৎই উষ্ণ হয়ে উঠা হৃদয়ে
নিষ্ঠুর সেই হাওয়া
যন্ত্রণার বরফ ঘষে যায়।

আজ কদিন হলো চলে গেছো তুমি?
তিন সপ্তাহ?
কাঁটায় কাঁটায় গুনলে
তিন সপ্তাহ দুদিন তেরো ঘন্টা বিয়াল্লিশ মিনিট।

আসলে কি জানো মালবিকা?
প্রেমহীন পথ
বড় দীর্ঘ, বড় অসীম, বড় যন্ত্রণাময়।
চুম্বন ক্ষণস্থায়ী
কিন্তু চুম্বনহীনতার যন্ত্রণা বড় দীর্ঘ আর গাঢ়।
স্পর্শ এতটুকু
কিন্তু স্পর্শহীনতার আকাশ
আকাশ অপেক্ষাও বড়।

তোমাকে কেন ধরে রাখা যায় না?
কি করলে
কিভাবে নিজেকে গড়লে
তোমাকে
আমৃত্যু বাঁধতে পারবো আমি?

© অরুণ মাজী

অমল - মালবিকা = এক পৃথিবী যন্ত্রণা (Amal)
Thursday, April 18, 2019
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success