অবাঞ্ছিত জীবাশ্ম (Amal) Poem by Arun Maji

অবাঞ্ছিত জীবাশ্ম (Amal)

Rating: 5.0

জেগে আছি
রুক্ষ সাহারা ভূমির মতো।
যদি কোন দিন
কোন এক নারীর
নিগূঢ় ভালোবাসা
আকাশ থেকে
শ্রাবণের বৃষ্টি হয়ে ঝরে।

ঝরে নি।
এখনো ঝরে নি।
কালো চুল আজ কার্পাস তুলা
চিবুকের চামড়া
কোঁকড়ানো কাগজ।
তবুও.....

প্রেমিক হলেই কি প্রেম পাওয়া যায়?
কখনো পাওয়া যায়
কখনো যায় না।

জীবন এক জুয়া।
চক্রে পড়লে
হয় অমৃত
নয় মৃত্যু।

তিনশো তেত্রিশটা মেয়েকে
ভালোবেসেছি আমি।
তেরোশো তিপান্নটা কবিতা লিখেছি তাদের।
তবুও....

তোমরা ভাবছো
ভালোবাসা কি হারামের মালপোয়া নাকি?
যে তিনশো তেত্রিশটা মেয়েকে ভালোবাসতে পারো তুমি?
আলবৎ পারি।
আমি যখন খুশি প্রেমে পড়তে পারি।
হৃদয়ে আমার ফুল
মনে আমার সুগন্ধ।
সুগন্ধ আমি বিলোতেই পারি।

কিন্তু বিলোলেই হলো?
কেউ যদি তার সিন্দুকে না রাখতে চায়
তো করবো কি?

আজ আমি বিজ্ঞ
আমি বুঝতে পেরেছি
খুব কম মানুষই হৃদয়ের সুগন্ধ খোঁজে।
বেশির ভাগই খোঁজে
হয় হীরে মাণিক
নয় রাতের বেলা
অসহায় খাটের নিদারুন যন্ত্রণা।

হীরে মাণিক আমার অনেক
কিন্তু হীরে ফেরি আমি করি না।
পৌরুষত্বের জেল্লাও আমার অনেক
কিন্তু পুরুষদন্ড দিয়ে
প্রেম আমি খুঁজি না।

এ লম্পট পৃথিবীতে কি
আমি এক অবাঞ্ছিত জীবাশ্ম?
বিশ্বস্ত প্রেমের বরফে
বুঁদ হয়ে আছি?

© অরুণ মাজী

অবাঞ্ছিত জীবাশ্ম (Amal)
Sunday, April 21, 2019
Topic(s) of this poem: betrayal,hate,love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success