উন্মাদ উন্মাদই থাক (Amal) Poem by Arun Maji

উন্মাদ উন্মাদই থাক (Amal)

Rating: 5.0

আমি চাই
চাওয়াটা চাওয়াই থাক।
পাওয়া নিয়ে
সুখী মাঝির গান গাই আমি।

আমি চাই
আকাশ আকাশেই থাক
মাটি দিয়ে
স্বপ্নের আকাশ গড়ি আমি।

আমি চাই
স্বপ্ন স্বপ্নেই থাক
জীবনকে স্বপ্ন গড়ি আমি।

আমি চাই
মালবিকা মালবিকাতেই থাক
হৃদয়ে এক মালবিকা আঁকি আমি।

আমি চাই
উন্মাদ উন্মাদই থাক।
চালাক পৃথিবীকে দেখে হুঁকো টানি আমি।

© অরুণ মাজী

উন্মাদ উন্মাদই থাক (Amal)
Saturday, April 27, 2019
Topic(s) of this poem: freedom,happiness,joy
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success