মুখপোড়া বাঁদর দেখেছো? দেখেছো তারা
কেমন একডাল থেকে অন্যডালে লাফালাফি
আর দাপাদাপি করে? কিন্তু আসল কাজ
তারা কি করে? লবডঙ্কা। ঘোড়ার ডিম।
মানুষ সকাল থেকে ঘুমানোর আগে পর্যন্ত-
লাফালাফি করছে, দাপাদাপি করছে, হল্লা
করছে, ঝগড়া আর মারামারি করছে। কেন?
একটু সুখ পাবার আশায়। কিন্তু তার ভাগ্যে
সুখ পাখি কখনো দয়া করে হেগেছে কি?
নাহঃ হাগে নি। দয়া করেও হাগে নি। তবে?
মানুষ হয়ে মুখপোড়া বাঁদরদের মতো তোমাদের
অর্থহীন দাপাদাপি কেন? ঝগড়া করছো, লোক
ঠকাচ্ছো, হাতে রক্ত মাখছো, তবুও একটু
সুখ পাচ্ছো না? যত্তসব ইয়ে কোথাকার!
একটু শান্ত হও। ভাবো- তোমার জন্ম কেন?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem