নারী স্বপ্ন ইচ্ছে (Amal) Poem by Arun Maji

নারী স্বপ্ন ইচ্ছে (Amal)

Rating: 5.0

হৃদয় যে তোমার মালবিকা
আমি কি তা ছিনিয়ে নিতে পারি?
তবে যদি কখনো
অমলকে ভালোবাসার যোগ্য মনে করো
তো ভালোবেসো।
বেশি বেশি নয়
সেদিন একটু ভালোবেসো।

ফোড়নে লঙ্কা দিতে ভুলে
একটু ভালোবেসো।
বারান্দায় বসে
আকাশে আমাকে কল্পনা করে
একটু ভালোবেসো।
"কাঁধটা আমার খালি খালি কেন?
হাত কোথায়? অমলের হাত কোথায়? "
এই ভেবে, শূন্য বুকের যন্ত্রণায়
একটু ভালোবেসো।

চোখ যে তোমার মালবিকা।
ইচ্ছে করলেই কি
তোমার স্বপ্নে আসতে পারি?
তবে যদি কখনো
অমলকে স্বপ্নে দেখার যোগ্য মনে করো
তো দেখো। একদিন তাকে স্বপ্নে দেখো।

অবশ্য প্রতি রাতে নয়
মাঝে মাঝে দেখো।
বুক তোমার শূন্য মনে হলে
আমাকে চেয়ে একটু স্বপ্ন দেখো।
মন একটু কাঁদো কাঁদো হলে
"ঈশঃ অমলটা যদি থাকতো"
এই ভেবে একটু স্বপ্ন দেখো।

ওহে নারী
কি জন্যই বা জন্ম আমার?
যদি কোন নারী
আমাকে স্বপ্নেই না দেখলো
তো কিসের জন্ম আমার?

© অরুণ মাজী
Painting: WAB

নারী স্বপ্ন ইচ্ছে (Amal)
Thursday, May 2, 2019
Topic(s) of this poem: dream,love,passion
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 02 May 2019

ওহে নারী কি জন্যই বা জন্ম আমার? যদি কোন নারী আমাকে স্বপ্নেই না দেখলো তো কিসের জন্ম আমার? /// excellent poetic expression /// O girl, your virginity shows me the dream to love you since my birth of attraction I thought- you'll dream me but still I alive lonely if you do not dream me this loving birth is failure key!

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success