আমাদের ঘরে বাইরে চারপাশে এমন অনেক মানুষ আছে, যাদেরকে কেমন যেন আপদ মনে হয়। হয়তো মুখে আমরা তা বলি না। কিন্তু অন্তরে আমরা তাই ভাবি। আমাদের আচরণেও তা কখনো কখনো প্রকাশ পায়। আমাদের নিষ্ঠুর সেই আচরণ তাদেরকে আঘাতও করে।
তারপর এমন একদিন আসে, সেই আপদ মানুষটি আমাদের জীবন থেকে চিরতরে হারিয়ে যায়। যখন সে হারিয়ে যায়, কেবল তখনই আমরা বুঝি- সেই মানুষটা আমাদের হৃদয়ের কোন মহামূল্য অংশ পূর্ণ করে রেখেছিলো। তখন শূণ্যতার যন্ত্রণায় আমাদের হৃদয় আর আত্মা ডুকরে কেঁদে উঠে।
নাহঃ নেই। আজ সে নেই! হায় ঈশ্বর এতো নির্মম নিষ্ঠুর আমি? হৃদয়ের এতো গুরুত্বপূর্ণ অংশ সে পূর্ণ করে রেখেছিলো, অথচ তা কখনো টেরও পাই নি আমি? টের পাই নি? অথবা টের পেতে চাই নি? আপন স্বার্থ, আপন সুখ, আপন উচ্চাশার পিছনে ছুটতে গিয়ে, কত দেবতুল্য মানুষকে আমি নিষ্ঠুর ভাবে অবহেলা করেছি। আমি কি ক্ষমার যোগ্য?
এতো ভুলে ভরা জীবন আমার, অথচ আমি কিনা অন্যের ভালো মন্দ বিচার করি? চালুনি হয়ে আমি ছুঁচের বিচার করছি? তোমরা হয়তো আমার চেয়ে অনেক ভালো মানুষ। কিন্তু আমি? অসংখ্য ভুল আর নিষ্ঠুরতায় ভরা আমার জীবন।
আমি ক্ষমার যোগ্য নই। তবুও সেই সব দয়ালু ভালোবাসার মানুষদের কাছে ক্ষমা চাইছি আমি। ক্ষমা চাইছি আমি ঈশ্বরের কাছেও।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem