এ কোন জানোয়ার আমি? (Amal) Poem by Arun Maji

এ কোন জানোয়ার আমি? (Amal)

Rating: 5.0

নিজের মধ্যে অচেনা কাউকে দেখে
লজ্জা পাই আমি।
মানুষের বেশে
এ কোন জানোয়ার আমি?

গোধূলি তবুও গোধূলির মতো
কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়ার মতো
সূর্য সূর্যের মতো
শ্বাপদ শিশু শ্বাপদ শিশুর মতো
কিন্তু আমি?

এক রমণীর নগ্ন নিতম্বে আবিষ্ট হয়ে
অন্য এক রমণীর
নগ্ন নিতম্ব স্মরণ করি আমি।
বন্ধুর কাঁধে হাত রেখে
তার উদ্ভিন্ন যৌবনা স্ত্রীর নগ্ন নাভিতে
অদৃশ্য নিষিদ্ধ স্বপ্ন আঁকি আমি।

লজ্জা হয় তবুও চৈতন্য হয় না।
মানুষের বেশে
এ কোন জানোয়ার আমি?

বেশ্যা রমণীর মধুতে তৃপ্তি এঁকে
আগামী প্রজন্মের জন্য
সতীত্বের সংজ্ঞা আঁকি আমি।
স্বার্থ বশে
আপন ভাইকে বিষ খাইয়ে
বিশ্ব ভ্রাতৃত্বের প্রচার করি আমি।

লজ্জা হয় তবুও চৈতন্য হয় না
আমার মধ্যে
এ কোন জানোয়ার আমি?

© অরুণ মাজী

এ কোন জানোয়ার আমি? (Amal)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success