ঈশ্বরপুত্র উন্মাদ (Amal) Poem by Arun Maji

ঈশ্বরপুত্র উন্মাদ (Amal)

Rating: 5.0

তারপর
কফিটা যখন মস্তিষ্কে ঢুকে
রক্তের মধ্যে ক্ষণিক হা ডু ডু খেলে,
ফচকে একটা ছোঁড়ার মতো
মিচকি হাসি আমি।

হায় ঈশ্বর
আজ কার এতো দুর্ভাগ্য
যার ঝাড় জ্বালাবো আমি!

ঈশ্বরও মুচকি হাসে সাথে।
নিঃশব্দে। গোপনে।
মর্ত্য পানে চেয়ে
হৃদয়ের সকল ভালোবাসা উজাড় করে
করুণাময় ঈশ্বর
আশীর্বাদ দেয় আমাকে
"তথাস্তু বৎস। বিজয়ী ভব।"

সেই ঈশ্বর কৃপায় ধন্য
আমি উন্মাদ। আমি উলঙ্গ।
ঘোমাটাবাজের ঘোমটা টেনে
ঘুঘুর ঘরে ঘন্টা বাজায় আমি।

আমি কে?
কি যেন নাম আমার?
ঈশ্বরপুত্র উন্মাদ।

© অরুণ মাজী

ঈশ্বরপুত্র উন্মাদ (Amal)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success