উৎসব হোক (Amal) Poem by Arun Maji

উৎসব হোক (Amal)

Rating: 5.0

আজ বেদনার দিন
উৎসব হোক।

তুমিই বলো না হে মৃত্যু
বিনা টিকিটে
তোমাকে এতো কাছ থেকে দেখলাম
একটু উৎসব করবো না?

ধনীর হৃদয়ে কম্পন
পন্ডিতের চেতনায় দহন
কৃষক কণ্ঠে রোদন-
তারা মৃত্যু ছুঁতে চায় না।

মৃত্যু বুকে নিয়ে
শয়ন স্বপন জীবন যাদের
তারা মৃত্যু ছুঁতে চায় না।

ওহে মৃত্যু
তোমাকে কাছ থেকে দেখে
ধন্য আমি।
মালবিকা অপেক্ষা প্রিয় নও যদিও  
কিন্তু অচ্ছুৎ নও তুমি।

এসেছো তুমি দ্বারে
উৎসব হোক।

© অরুণ মাজী

উৎসব হোক (Amal)
Thursday, April 9, 2020
Topic(s) of this poem: death
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success