অমল ও অনাহুত অতিথি (Amal O Anahuto Otithi) Poem by Arun Maji

অমল ও অনাহুত অতিথি (Amal O Anahuto Otithi)

Rating: 5.0

ভালো তোমাকে বাসি নি।
অবশ্য বাসার কথাও তোমাকে নয়।
কেবল অবজ্ঞা অনাদর যে দেয়
কেমন করে তাকে
হৃদয়ের গোপন স্থানে স্থান দিই বলো?

তবুও কেমন একা একা লাগে।
তোমার ঘৃণা অবজ্ঞার একটুখানি না পেলে
বুকটা ধক ধক করে, ফঙ ফঙ করে।
থেকে থেকে অজানা একটা ব্যথা
দপ দপ করে মাথা নেড়ে উঠে।

আসোনি, তবুও মনে হয় এসেছো।
কেবল আমার জন্যই এসেছো।
হাওয়ায় দরজা নড়লে মনে হয়
দাঁড়িয়ে বুঝি অপেক্ষা করছো।
বাতাসের শন শন শব্দ শুনলে মনে হয়
কাছে কোথাও বুঝি ফিসফিস করছো।

ছুটে যাই, হাতের সব কাজ ফেলে ছুটে যাই
কিন্তু ফিরে আসি
আপন দীর্ঘশ্বাসের আর্তনাদ বুকে নিয়ে।
এতো স্বপ্ন ভঙ্গ তবু স্বপ্ন দেখি কেন?
এতো যন্ত্রণা তবু বুক বাড়িয়ে দিই কেন?

তবুও নিশ্চিৎ আমি
ভালো তোমাকে বাসি নি।
অবশ্য বাসার কথাও তোমাকে নয়।
কেবল দুঃখ যন্ত্রণা হতাশা যে দেয়
কেমন করে তাকে
রাতের স্বপ্নে স্থান দিই বলো?

দিই না, তবুও স্বপ্নে আসো ফিরে ফিরে।
নিদ্রায় আসো বলে জেগে থাকি কতক্ষণ.....
তবু জাগরণেও
স্মৃতি হয়ে তাড়া করো আমাকে।

তবুও দিব্যি দিয়ে বলতে পারি তোমাকে
ভালো তোমাকে বাসি নি।
কখনো না। একটুও না। ভুলেও না।

© অরুণ মাজী

অমল ও অনাহুত অতিথি (Amal O Anahuto Otithi)
Sunday, February 4, 2018
Topic(s) of this poem: love,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success