উত্তরণের পথে ৪২খ (Amal Trishna) Poem by Arun Maji

উত্তরণের পথে ৪২খ (Amal Trishna)

এতক্ষণ কাগজের পাতা উল্টাচ্ছিলাম আমি। আমার কাঁধে হাত রেখে, কাকীমা জিজ্ঞেস করলেন-
'ডাক্তারীই পড়বি? '

তাই তো ভাবছি কাকীমা।

'কেন? কোন বিশেষ কারণ? '

সে ভাবে কখনো ভাবিনি। আসলে ছোটবেলা থেকেই ইচ্ছে, ডাক্তারীই পড়বো।

'হুঁ।'

মনে হলো কাকীমা যেন কিছু ভাবছেন। তাই জিজ্ঞেস করলাম-
ডাক্তারী পড়া কি কঠিন কাকীমা?

'কোন কিছুই সহজ বা কঠিন নয় অমল। যা তুই ভালোবাসবি, তাকে তোর সহজ লাগবে। আর যা তুই ভালোবাসিস না, তা সহজ হলেও, তাকে তোর কঠিন লাগবে।'

মানে?

'ভালোবাসা, উৎসাহের জন্ম দেয়। উৎসাহ, শক্তি আর একাগ্রতার জন্ম দেয়। শক্তি আর একাগ্রতা, কঠিন কাজকেও জল ভাত করে দেয়।'

কথাগুলো বলে কিছুক্ষণ থামলেন কাকীমা। তারপর বললেন-
'ভালোবাসা ছাড়া কখনো কোন কাজ করিস না অমল। নইলে, মাঝপথেই হাঁফিয়ে উঠবি। টাকার জন্য ডাক্তার হলে, জীবনের মাঝেপথেই হাঁফিয়ে উঠবি তুই।'

© অরুণ মাজী

উত্তরণের পথে ৪২খ (Amal Trishna)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success