অমলের অমৃতলাভ (Amaler Amritolabh) Poem by Arun Maji

অমলের অমৃতলাভ (Amaler Amritolabh)

Rating: 5.0

হে ওষ্ঠ
তুমি আজ ওষ্ঠ ছুঁয়েছো তার।
তুমি
সদ্য কুসুমিত পুষ্পের পাপড়ি ছুঁয়েছো আজ।
বলো, আনন্দ কি তোমার হয় না?
হতভাগ্য বুকে তোমার
উন্মত্ত গান কি একটু জাগে না?

জ্যোৎস্নালোকিত কাননের
শুভ্রতা ছুঁয়েছো তুমি হে ওষ্ঠ
তোমাকে আমি সিন্দুকে ভরে রাখবো।
জ্যোতিষ্ক শ্রেষ্ঠ মহাজ্যোতিষ্কের
দুরন্ত জ্যোতি ছুঁয়েছো তুমি হে ওষ্ঠ
তোমাকে ফুল চন্দন দিয়ে নিত্য পূজা করবো।

তুমি গোলাপের সুগন্ধ ছুঁয়েছো হে ওষ্ঠ
তুমি পুস্প শ্রেষ্ঠ গোলাপের সৌরভ ছুঁয়েছো।
তুমি ধন্য হয়ে গেছো, মহান হয়ে গেছো
তুমি ধার্মিক বুদ্ধ হয়ে গেছো।

কেমন করে বিশ্বাস করবো হে ওষ্ঠ
কেমন করে বিশ্বাস করবো-
তুমি মালবিকার ওষ্ঠ ছুঁয়েছো?
তুমি
মর্ত্যলোকের অসামান্য নারী
ঊর্বশী শ্রেষ্ঠ মালবিকার ওষ্ঠ ছুঁয়েছো?

বলো হে ওষ্ঠ বলো
একটু আনন্দ কি তোমার হয় না?

© অরুণ মাজী
Painting: Henri-Guillaume-Schelesinger

অমলের অমৃতলাভ (Amaler Amritolabh)
Monday, January 15, 2018
Topic(s) of this poem: kiss,lips,love,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success