আমি কি কেবল আমি দিয়ে তৈরী? (Ami Ki Kebol Ami Diye Toiri?) Poem by Arun Maji

আমি কি কেবল আমি দিয়ে তৈরী? (Ami Ki Kebol Ami Diye Toiri?)

Rating: 5.0

ঘুমের মধ্যে
বারবার জেগে উঠি আমি-
'আমি কি কেবল
আমি দিয়ে তৈরী? '

পাথরে পাথর ঘষে
মানুষকে আগুন জ্বালানো শিখিয়েছিলো
যে আদিম মানব;
পাথর চাপা পড়ে মরেছিলো সে।

কোপার্নিকাস শূলে চড়েছিলো
মানুষকে শেখাতে,
পৃথিবীই সূর্যের চারিদিকে ঘুরে
সূর্য পৃথিবীর চারিদিকে নয়।

আমার বসন্ত রোগে সেবা করতে গিয়ে
ঠাম্মা আমার
নিজেই বসন্তে ভুগেছিলো।

আমাকে আলো দেওয়ার জন্য
কি নিদারুন ভাবে সূর্যটা পুড়ছে!

আমার ফিরতে দেরী হলে
কালু আমার উঠোনে অপেক্ষা করে।
অথচ সারাদিন উপবাসী সে।
একটা পশু, তারও কত মায়া!

এদের সবার হৃদের স্পন্দন দিয়ে আঁকা
আমার নতুন কবিতা।
এদের সবার চোখের জল দিয়ে গড়া
আমার সুখের নদী।
এদের সবার অভিমান দিয়ে লেখা
আমার কলমের প্রতিবাদ।

ঘুমের মধ্যে
বারবার জেগে উঠি আমি-
'আমি কি কেবল
আমি দিয়ে তৈরী? '

আদিম মানবের ছাই দিয়ে নয়?
কোপার্নিকাসের নিষ্ঠা দিয়ে নয়?
আমার ঠাম্মার ভালোবাসা দিয়ে নয়?
সূর্যের ত্যাগ দিয়ে নয়?
কালুর চোখের জল দিয়ে নয়?

© অরুণ মাজী

আমি কি কেবল  আমি দিয়ে তৈরী? (Ami Ki Kebol Ami Diye Toiri?)
Saturday, September 23, 2017
Topic(s) of this poem: god,life,nature
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success