নগেন মাস্টার
পুরুষাঙ্গ প্রদর্শন করে পথ হাঁটলে
তা আমার অশ্লীল লাগে না।
পেন্তীর মা
বুকের আঁচল খুলে, দুলে দুলে পথ হাঁটলে
তা আমার অশ্লীল লাগে না।
অষ্টাদশী তিন্নি
প্রকাশ্য রাস্তায়
ক্ষুধার্ত বাঘিনীর মতো কাউকে চুমু খেলে
তাও আমার অশ্লীল লাগে না।
"কিন্তু"
রুগ্ণ ক্ষুধার্ত
ন বছরের নান্টুকে কাগজ কুড়াতে দেখালে;
তা অশ্লীল লাগে আমার ।
বারো বছরের বটুকে যখন
হোটেলের মালিক বেধড়ক প্রহার করে;
তা অশ্লীল লাগে আমার।
উপাচার্য্য উপেন আচার্য্য যখন,
উদ্ভিন্ন যৌবনা "স্বার্থের" বুকে
"চরিত্র" নামের চিবুক ঘষতে থাকে;
তা অশ্লীল লাগে আমার।
তোমাদের বামুন আর মৌলবী যখন
মানুষকে মানুষের বিরুদ্ধে কুকুরের মতো লেলিয়ে দেয়
তা অশ্লীল লাগে আমার।
তোমাদের শ্লীলতার সংজ্ঞাকে
কাঁচকলা দেখিয়ে বলছি-
সানি লিওন যখন উন্মত্ত শীৎকারের সাথে
একাধিক পুরুষকে তৃপ্ত করে;
তা অশ্লীল লাগে না আমার।
কিন্তু তোমাদের রাজা মন্ত্রী যখন ধর্ষণকে
ছোট্ট ঘটনা বলে ব্যাখ্যা দেয়,
তোমাদের দেশ আর চৌদ্দ পুরুষকে
অশ্লীল ইতর লাগে আমার।
© অরুণ মাজী
Painting: Pablo Picasso
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem