আমি সভ্য জগতের কেউ নই (An Outsider) Poem by Arun Maji

আমি সভ্য জগতের কেউ নই (An Outsider)

Rating: 5.0

দিনদিন
আরো ক্যাবলা হয়ে যাচ্ছি।
ছুটছে সময় ঘুরছে পৃথিবী হাসছে আকাশ।
অথচ আমি? ক্রমশঃ
নিঃস্তব্ধ এক পাহাড় হয়ে উঠছি।

উড়ন্ত এক মেঘ
ভেংচি কেটে টিটকিরি করে যায়-
"তুই মুখপোড়া,
পোড়ামুখে একা বসে কি করছিস?
জানিস না
আমরা সবাই মঙ্গল গ্রহে যাচ্ছি? "

হটাৎ এক ধূমকেতু
নাভিতে আমার গোঁত্তা দিয়ে বলে-
"তুই শালা এক কুড়ের বাদশা!
সারা পৃথিবী খাটছে
আর তুই কিনা আকাশ পানে চেয়ে
সারাদিন হাই তুলছিস? "

বুড়ো বটতলার
উন্মাদ সেই ভিখারীটা আমাকে দেখেই
এক গাল হেসে দিলো।
পকেট থেকে
ভাঙা একটা বিঁড়ি আমার দিকে বাড়িয়ে বললো
"চলবে? "

আমি হাসলাম। বললাম-
"চলবে"।
একটা টান দিতেই
বুকের মধ্যে অভূতপূর্ব এক
প্রশান্তি জেগে উঠলো।
বটতলাকেই কেমন যেন
আপন গৃহ মনে হলো।
উন্মাদ ভিখারীকেই
আপন মাতৃগর্ভের সহোদর মনে হলো।

বুঝলাম-
আমি সভ্য জগতের কেউ নই।
কোন কালে আমি ছিলাম কি?

©​ ​অরুণ মাজী
Painting: Victor Wang

আমি সভ্য জগতের কেউ নই (An Outsider)
Friday, March 16, 2018
Topic(s) of this poem: madness
COMMENTS OF THE POEM
razwanul haque naeem 17 March 2018

moner kotha

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success