নারী পুরুষ আগ্নেয়গিরি (Anamika) Poem by Arun Maji

নারী পুরুষ আগ্নেয়গিরি (Anamika)

Rating: 4.5

ওহে অদৃষ্ট, যৌবনের খরতাপে
দগ্ধ বিপর্যস্ত আমি।
ত্রিশটা বসন্ত ত্রিশবার
হৃদয়ে
যৌবনের ঢেউ তুলে
বিদ্রূপের হাসি হাসে গেলো।  

অথচ একটু পুরুষ স্পর্শ?
নাহঃ নাহঃ
মিথ্যে সধবার একাদশী আর নয়।
একটা পুরুষ চাই আমার।
কামনা তাড়িত উদ্দাম এক পুরুষ চাই আমার।

যৌবনের যে আগ্নেয়গিরি
দাউ দাউ করে জ্বলছে এতদিন,
তাকে শান্ত করতে
একটা পুরুষ চাই আমার।

হ্যাঁ হ্যাঁ
অমলের মতো
তৃষ্ণার্ত এক পুরুষ চাই আমার।
অমলের মতো
আদিম অসভ্য বর্বর এক পুরুষ চাই আমার।

অমলের মতো পুরুষ চাই?
অথবা অমলকেই চাই?

হ্যাঁ হ্যাঁ
আমার অমলকেই চাই।  

© অরুণ মাজী

নারী পুরুষ আগ্নেয়গিরি (Anamika)
Sunday, October 4, 2020
Topic(s) of this poem: beauty,lust,woman
COMMENTS OF THE POEM
Khairul Ahsan 04 October 2020

A stong surge of sensuality well expressed!

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success