স্বপ্নের ভেতর
তা ধিন ধিন তালে
ধিন ধিন তা নাচ
অথচ এ বাহুডোর আমার?
নিঃস্তব্ধ রাত্রির মতো নিঃসঙ্গ।
কতদিন আর স্বপ্নের আঙিনায়
তোমার সাথে
এ মিথ্যে রতিক্রীড়া, হে অনামিকা?
একদিনও কি
তোমার নন্দন কাননে ঝাঁপিয়ে
হা ডু ডু আমি খেলবো না?
চেয়ে আছো তুমি
চোখে, এক সমুদ্র অনন্ত তৃষ্ণা এঁকে।
কথা কও তুমি
কটি দেশে আমার
অভুক্ত হিংস্র কাঁকড়া বিছে ছেড়ে।
হেঁটে যাও তুমি
বুকে আমার
যৌবনের বিষাক্ত বৈশাখী জাগরিত করে।
অথচ তোমার স্পর্শ?
আজও অধরা।
কতদিন আর শূন্যতার বুকে
তোমার অবয়ব এঁকে
ঘনিষ্ঠ চুম্বনে মাতবো?
একদিনও কি তোমার অমৃত ফল
দাঁত দিয়ে আমি কাটবো না?
একদিনও কি তোমার নয়নাভিরাম ফুল
ঠোঁট দিয়ে আমি ছুঁবো না?
চোখের তৃষ্ণা
আর হাসির জাদুতে মাতাল করবে তুমি।
অথচ ডাকবে আমায়
উন্মাদ উন্মত্ত চরিত্রহীন মাতাল।
এ কোন অরাজকতার ইঙ্গিত হে অনামিকা?
এ কোন মাৎস্যন্যায়?
একদিন যদি বিষাক্ত এক কাঁকড়াবিছে সেজে
দংশন করি তোমার
নগ্ন নিতম্ব
অথবা অর্দ্ধ উন্মুক্ত পুষ্পোদ্যান
তো ক পৃথিবী পাপ হবে আমার?
হবে হোক।
নরকবাস হাজতবাস
সবই শ্রেয়। সবই আমার অনন্ত স্বর্গ।
কিন্তু তোমার পুষ্পকুঁড়ি
আমার ধৈর্য্যচ্যুত দাঁতে আমি কাটবোই।
তোমার নন্দন কানন
দুমড়ে মুচড়ে তছনছ আমি করবোই।
তোমার এলোচুলের সুগন্ধে
বুকে জ্বলছে চিতা।
তোমার নগ্ন নিতম্বের ঔদ্ধত্যে
চোখে জ্বলছে হিংসা।
তোমার গর্বোদ্ধত বুকের হাসিতে
স্বপ্নে জ্বলছে উন্মাদনা।
একদিন
একদিন বুকে ঝাঁপিয়ে
দাঁত দিয়ে....
হাজতবাস?
ভীষণই তৈরী আমি।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
চেয়ে আছো তুমি চোখে, এক সমুদ্র অনন্ত তৃষ্ণা এঁকে। কথা কও তুমি কটি দেশে আমার অভুক্ত হিংস্র কাঁকড়া বিছে ছেড়ে।.....................// beautiful expression of desired love