আবেদন (Appeal Against Global Warming) Poem by Arun Maji

আবেদন (Appeal Against Global Warming)

ইঁটের যে বাড়িতে থাকি আমরা, সেটা যেমন আমাদের ঘর, এ পৃথিবীও আমাদের ঘর। আমরা ঘরের যেমন যত্ন করি, এ পৃথিবীকেও তেমনি যত্ন করবো।

পৃথিবী উত্তপ্ত হয়েই চলেছে। এজন্য দায়ী দূষণ। কয়লার ব্যবহার, গাড়ি/বিভিন্ন ইঞ্জিন, ধোঁয়া যুক্ত শিল্প-কারখানা ইত্যাদি পৃথিবীকে উত্তপ্ত করে।

পৃথিবী উত্তপ্ত হওয়ার ফলে জলের স্তর কমছে। বৃষ্টি কম হচ্ছে। পৃথিবী জুড়ে দাবানল হচ্ছে। ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্প্রতি, অস্ট্রলিয়ার ভয়াবহ দাবানল তোমরা সবাই খবরে দেখেছো।

তোমার পুকুরে বিষ ঢাললে তুমি যেমন প্রতিবাদ করো, তেমনি পৃথিবীতে যারা দূষণ ছড়ায় তাদের বিরুদ্ধেও তোমাকে লড়তে হবে। এবং সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে।
এ আবেদন তোমার আমার সবার।
নমস্কার। অরুণ মাজী।

আবেদন (Appeal Against Global Warming)
Sunday, January 12, 2020
Topic(s) of this poem: earth,pollution
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success