বাউল গীতিকা (Baul Lyric) Poem by Mashiur Rahman

বাউল গীতিকা (Baul Lyric)

তোর বিরহে- ওলো সই
নিজের সাথে নিজে কথা কই।।

নদীতে ভরা জোয়ার এখন
মানতে চায়না কোন বাঁধন
মাঝে মাঝে উ-ছলিয়া ওঠে
তবু বেঁধে রাখি আষ্টেপৃষ্ঠে
এভাবে আর কত- একলা আমি রই।।

আঁধার যায় চাঁদ ওঠে
কুঞ্জবনে ফুল ফোটে
কত কে সেই ফুলের তরে
পথে পথে উদাস ঘুরে মরে
আমি পেয়েও- সেই ফুল হারা হই।।

স্বপ্নের পিঠে শুধু স্বপ্ন বুনন
আজও হলো না সাধন ভোজন
গোঁয়ার মশু বলে অযথা
কলঙ্কের ডালি- শুধু মাথায় করে বই।।
- - - - - - - - - - - - - - - - - -
- মশিউর রহমান (মশু)

Wednesday, December 14, 2016
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Mashiur Rahman

Mashiur Rahman

Naogaon, Bangladesh
Close
Error Success