স্বপ্নের প্রেয়সী/ Beloved Of A Dream Poem by Asadullah Hassan

স্বপ্নের প্রেয়সী/ Beloved Of A Dream

এক.
ওগো প্রিয়,
এই তো সেদিন ভোরে
দেখি আমার দু'নয়নে,
ঘাটে বসি একা
করছো স্নান আনমনে।

ডাকিয়া ফিরি তোমায়
আপ্লুত নয়নে,
চেয়ে দেখি অবাক
জামদানী পরনে!

দুই.
কাছে আসিতেই চমকিয়া
উঠিল আমার প্রাণ,
হাত দু'টি দিলাম বাড়ি
ঘুচল তাহার মান।

আনিলাম শোবার ঘরে
ফুল দিয়ে করি বরণ,
কিছুই বুঝিবার অবকাশ যে নাই
কোথা আছে জীবন-মরণ।

তিন.
দু'টি মন মিশে একে
মধুর সুর বাজে প্রাণে।
আমি আর সে তথায়
এ যেন এক স্বর্গ,
হঠাৎ প্রান্ত পেরিয়ে
আসিছে এক মূর্ত্য!

তাহার সাথেই ধস্তা-ধস্তি
সে এক ভীষণ যুদ্ধ,
ধরি হৈমকে নিয়া
করিল শ্বাস রুদ্ধ!

চার.
দু: খি মনে ঘরে ফিরি
চিৎকার তর্জনায় ফাটি,
আওয়াজ তো আসিল-
বেটা, কি হইছে টা কি?

চিৎকার দিচ্ছ কেন
এমনও করিয়া,
এই ঘন রাত্রিরে
উঁচু গলায় ডাকিয়া!

দেখি আমি তথায়
দুই চক্ষু মেলিয়া,
আমারই জীর্ণ কুটিরে
বাবা আর মা দাঁড়াইয়া!

স্বপ্নের প্রেয়সী/ Beloved Of A Dream
Thursday, December 28, 2017
Topic(s) of this poem: love
POET'S NOTES ABOUT THE POEM
Preosi
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asadullah Hassan

Asadullah Hassan

Sirajganj
Close
Error Success