আমার প্রেয়সী,
আমি যেখানেই যাই সেখানেই পাই
তোমার ঐ দু'টি আখি,
সব কিছুতেই আজ আমি
তোমায় শুধুই দেখি।
বলতে কি পার তুমি?
তাহলে বলে দাও-
কবে হবে এই দেখার অবসান?
যে দিনের জন্য আমাদের এত প্রহসন!
এত যন্ত্রনা ভোগ করে
চলেছি বুকে লয়ে,
তোমার আমার মিলনের আশায়
দিন যাই গুণে গুণে।
ওগো প্রিয়,
তোমায় দেখার আশায়
দিন যায়, মাস যায়
বছরও যায় এমনি করেই,
তবু প্রতিক্ষার সেই প্রহসন
শেষ হয় না কিছুতেই।
বলতে কি পার তুমি?
এর শেষ কোথায়?
কবে হবে এর চির অবসান?
কবে আসবে সে সুদিন?
যে দিনের আশায় আমি আজ
বড়ই অস্থির,
আমি যে আর পারছি না।
আমার যন্ত্রনার ভার
মনে হয় যেন পাহাড় সমতুল্য,
এই ভার কেবলমাত্র
তুমিই দমাতে পার।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem